ঢাকাWednesday , 17 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আইডিইবি’র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন


November 17, 2021 11:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : “সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র গণপ্রকৌশল দিবস ২০২১ ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র গণপ্রকৌশল দিবস ২০২১ ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর রহমান। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কেটে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করা হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ইঞ্জিনিয়ার (অব:) আবেদুর রহমান, আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার কামরুল আকতার তপু, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম.এম.এ জায়েদ বিন গফুর, সওজ ও কাউন্সিলর আইডিইবি, উপ-বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন, কাউন্সিলর ও নবজীবন পলিটেকনিক ইন: অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উপ-সহকারি প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, এলজিইডি সাতক্ষীরা’র উপ-সহকারি প্রকৌশলী সেলিম রেজা, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রহিতুল হোসেন খান, উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট’র আরএসি বিভাগীয় প্রধান এনামুল হক প্রমুখ। এসময় জেলার বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।