ঢাকাTuesday , 16 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা যুবলীগের আলোচনা সভা


November 16, 2021 10:33 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সংকটের সংগ্রামের, অর্জনে মানবতার সেবায় যুবলীগের ৪৯ বছর। সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২১ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় সদর উপজেলা যুবলীগের আয়োজনে শহিদ নাজমুল সরণিতে ম্যানগ্রোভ সভাঘরে সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. মঈনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম মারুফ তানভীর হুসাইন সুজন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ- সভাপতি মো. গোলাম কিবরিয়া বাবু, জাহিদ হাসান, আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ সরদার, ঘোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহŸায়ক আজমির হোসেন, ফারুক হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহŸায়ক আব্দুর রশিদ, যুগ্ম আহŸায়ক বনি আমিন প্রমুখ।

উল্লেখ্য যে, ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সাতক্ষীরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে নেতাকর্মীরা বিভিন্ন দায়িত্ব পালনের কারণে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা সম্ভব হয়নি। সে কারণে ১৬ নভেম্বর সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এসময় জেলা, উপজেলা, সদর, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।