জামাল উদ্দিন কৃষ্ণনগর কালিগঞ্জ প্রতিনিধি: কৃষ্ণনগর বেগুন গাছ কর্ত্তন ও পুকুরে বিষ দিয়ে মাছ নিধন। ১৬ ই নভেম্বর মঙ্গলবার রাতে কে বা কারা কৃষ্ণনগর গ্রামের মৃত্যু লতিফ সরদারের পুত্র আব্দুল আজিজ সরদার তার প্রায় ১০ কাটা জমির বেগুন গাছ ও পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে।
সকালে উঠে দেখে জমির বেগুন গাছ কেটে দিয়ে গেছে আর পুকুরে দেখে মাছ সব ভেসে ওঠেছে। আব্দুল আজিজ সরদার বলেন প্রায় ৫০ হাজার টাকার বেগুন ও পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় এক লক্ষ টাকার মাছ ক্ষতি হয়েছে।দারিদ্র কৃষক আব্দুল আজিজ বলেন আমার মত ক্ষতি আর কোন কৃষকের না হয় তার জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
