ঢাকাMonday , 15 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় নলকূপের পানিতে আর্সেনিক পরিক্ষা বিষয়ক আলোচনা সভা


November 15, 2021 10:45 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার বিভিন্ন নলক‚পের পানিতে আর্সেনিক পরিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ খুলনা অঞ্চলের আয়োজনে সাতক্ষীরা জেলাধীন সকল উপজেলা স্থাপিত নলকুপের পানিতে আর্সেনিক পরিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম সরদার, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। সভার সঞ্চলনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার জুয়েল হোসেন। অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। এসময় উপজেলার সকল নলকুবের পানি পরিক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।