ঢাকাMonday , 15 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা প্রশাসকের সাথে নব-নির্বাচিত চেয়ারম্যান’র সৌজন্য সাক্ষাত


November 15, 2021 10:21 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সদরের ১নং বাঁশদহা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মো. মফিজুর রহমান। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন বাঁশদহা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান।

এসময় তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর। সে লক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী আমি দেশের উন্নয়নে ও আমার নির্বাচনি এলাকা বাঁশদহা ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যেতে চাই। আমি যেন নির্বাচিত না হতে পারি সে লক্ষে একটি স্বার্থান্বেষী মহল অনেক অপপ্রচার চালিয়েছিল। সকল অপপ্রচার ও ষড়যন্ত্র থেকে মুক্তি দিয়ে মহান আল্লাহ আমাকে নির্বাচিত করেছেন এবং জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন সে জন্য মহান আল্লাহর কাছে শত কোটি শুকরিয়া। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোের্টের পাবলিক প্রসিকিউটর(পি.পি) এ্যাড. আব্দুল লতিফ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।