ঢাকাSunday , 14 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দিলেন কালিগজ্ঞের ভাইস চেয়ারম্যান


November 14, 2021 11:34 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে বিলগুল্লী খাল। খালের দুই পাড় দিয়ে সরকারি রাস্তা। একপাশের রাস্তা পাকাকরণ হয়েছে ৩০ বছরেরও বেশি সময়। অপর পাশের রাস্তায় আজও একটি ইটও পড়েনি। সামান্য বর্ষা হলেই হাঁটু সমান পানি। কাঁচা এই রাস্তার গা ঘেসে বসবাস করছে প্রায় দুই শতাধিক পরিবার। যার মধ্য সমাজের পিছনে পড়া ঋষি কমিউনিটির ঘর রয়েছে ৫০ টিরও অধিক। সামান্য বৃষ্টিতে এই এলাকার মানুষ হাঁটু সমান কাঁদার মধ্যে যাতায়াত করে।

রাস্তাটির অবস্থা খারাপ হওয়ায় কোন যানবাহন তো দূরের কথা একটা ভ্যানও চলতে পারে না। যার কারণে গর্ভবতী কিংবা অসুস্থ মানুষকে নিয়ে যাওয়াও কঠিন। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, বাংলাদেশে যেখানে এত দ্রæত গতিতে উন্নয়ন হচ্ছে সেখানে এই রাস্তার অবস্থা খুবই বেহাল।
এখানে পিছনে পড়া কমিউনিটি রয়েছে যারা এখনো আওয়াজ তুলতে পারিনি। তাই আমরা তাদের অধিকারের জন্য কাজ করছি। সংগঠনটি পুরো বছর ধরে সরকারের প্রতিনিধিদের কাছে এ্যাডভকেসি করে আসছে।

অবশেষে কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান প্রতিশ্রæতি দেন তিনি রাস্তাটি সংস্কার করে দেবেন। রবিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে ঋষি কমিউনিটির পক্ষ থেকে তাই আনুষ্ঠানিকভাবে দাবী পেশ করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।