কুলিয়া প্রতিনিধি: সদর উপজেলার ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমানের পিতা মরহুম রাহাতুল্লাহ গাইনের দাফন সম্পন্ন হয়েছে। ১২’ নভেম্বর শুক্রবার সকাল আনুঃ সাড়ে ৮টায় ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
বাদ আসর তার নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। সাবেক চেয়ারম্যান আসাদুর রহমানের পিতার জানাজা নামাজে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ইসরাইল গাজী, সাবেক চেয়ারম্যান সামসুর রহমান, চেয়ারম্যান প্রার্থী সাহেব আলী, ইউপি সদস্য আক্তারুল ইসলাম সহ এলাকার সর্বস্থরের সাধারণ মানুষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
