ঢাকাThursday , 11 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে স্যানিটেশন অবকাঠামো পরিচালনা কমিটির প্রশিক্ষন


November 11, 2021 10:36 pm
Link Copied!

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: অক্সফামের কারিগরি ও আর্থিক সহযোগীতায় ও সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে আটুলিয়া ও। বুড়িগোয়ালিনী ইউনিয়নের ওয়াশ অবকাঠামো (পিএসএফ, ডিস্যালাইনেশন প্লান্ট, প্রত্যাশা স্যানিটেশন সেন্টার ও সুন্দরবন হাইজিন সেন্টার) এর কেয়ারটেকার ও ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে দিন ব্যাপী কমিউনিটি বেইজ নিরাপদ পানি ও স্যানিটেশন অবকাঠামো পরিচালনা ও রক্ষনাবেক্ষন কমিটির প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার আড়পাংগাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেনের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষন কর্মশালাটি সঞ্চালনা করেন সুশীলন রি কল-২০২১ প্রকল্পেরর প্রকল্প ইন্জিনিয়ার শামিম হাসান। এসময় তিনি ওয়াশ অবকাঠামো টেকসই করার জন্য বিভিন্ন কৌসলের কথা তুলে ধরেন এবং কেয়ারটেকার ও ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সকলকে অবহিত করেন। কমিটির সদস্যরা প্রশিক্ষন শেষে একমত পোষন করেন যে অবকাঠামো টেকসই করার জন্য তারা নিয়মিত টাকা উত্তোলন করবে ও অবকাঠামোর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে যাহা অবকাঠামোগত রক্ষনাবেক্ষনের কাজে ব্যয় করা হবে। প্রশিক্ষনটির সহযোগীতায় ছিলেন রি কল-২০২১ প্রকল্পের এফ,এফ দিবাকর ঘোষ, শহীদুল ইসলাম ও মীর হাছিবউল্যাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।