ঢাকাThursday , 11 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মৎস্যজীবি ও জেলেদের মানববন্ধন


November 11, 2021 11:16 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মৎস্যজীবি ও জেলেদের বিভিন্ন বাদী আদায়ের লক্ষে মানববন্ধন, র‌্যালি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০.৩০ টায় জাতীয় মৎস্যজীবি সমিতি আশাশুনি উপজেলা শাখা ও উপজেলা ভূমি কমিটি এ কর্মসূচির আয়োজন করে। আশাশুনি উপজেলা সড়কে মানববন্ধন চলাকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মৎস্যজীবি সমিতির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা।

উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের সহযোগিতায় জেলা মৎস্যজীবি সমিতির সহ-সভাপতি শিবপদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ও ভূমি কমিটির সদস্য জি এম মুজিবুর রহমান, নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ, সদস্য কল্যাণী রানী সরকার, উপজেলা মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের এপিসি বিলকিস খাতুন, সেন্ট্রাল ম্যানেজার শফিকুল ইসলাম ও এফটি সমীর কান্তি বাছাড়।

সাংবাদিক এম এম সাহেব আলির সঞ্চালনায় অনুষ্ঠানে মৎস্যজীবি সমিতির কুল্যা ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলাম, আনুলিয়া ইউনিয়ন সভাপতি রেজাউল ঢালী, মৎস্যজীবি নেতা ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মানবন্ধন শেষে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জলমহাল নীতিমালা-২০০৯ অনুযায়ী জলমহালে মৎস্যজীবিদের অধিকার প্রতিষ্ঠা, সাগর ও সমুদ্র উপক‚লীয় নদনদী, খাল-বিলে মাছধরা নিষিদ্ধকালীন সময়ে সহায়তা প্রদান, উন্মুক্ত ও বন্ধ জলমহাল থেকে অবৈধ দখল উচ্ছেদ, এসএ ম্যাপ অনুযায়ী জলমহালের সীমানা চিহ্নিত ও তফসিল হালনাগাদ এবং সরকারি নির্দেশনা মোতাবেক মৎস্যজীবি জেলেদের তালিকা হালনাগাদ ও বাদপড়া জেলেদের তালিকা করার দাবী সম্বলিত স্মারকলিপি ইউএনও অফিসে ও মৎস্য কর্মকর্তার হাতে হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।