ঢাকাTuesday , 9 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


November 9, 2021 10:39 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের এস.এস.সি ২০২১ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট, রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আমাদের সময়ে আমরা শিক্ষার্থীরা একটি সুন্দর বিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলাম।

আজ সে স্বপ্ন পূরণ হয়েছে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী বিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখেছে। এ কারণেই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা অনেক বেড়েছে। জেলার বেসরকারি বিদ্যালয়ের মধ্যে ফলাফল সেরা এবং এখানে শিক্ষার্থীর সংখ্যাও বেশি। আমার পিতা মীর এশরাক আলী ইসু মিয়া এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং নাবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নামকরণ ও তিনি করেছিলেন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা আরটিএন ও ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিইও লিংটেক আইটি প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন, শাহিনুর রহমান সাগর, রোটাঃ মার্জিয়া নুসরাত প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম, তৈয়েবুর রহমান, কবীর হোসেন ও দেবব্রত কুমার মন্ডল প্রমুখ। এসময় বিদ্যালয়ের ১৩৩ জন এস.এস.সি পরিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং রোটারি ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে এডুকেশন সার্ভিস প্রজেক্টের আওতায় বিদ্যালয়ের ৬০০শত জন শিক্ষার্থীদেরকে টিফিন খাওয়ানো হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আখতারুজ্জামান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নাজমুল লায়লা বিথী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।