ঢাকাMonday , 8 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার ভাটা শ্রমিকের লাশ মাগুরার ইটভাটায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন


November 8, 2021 10:45 pm
Link Copied!

সাতক্ষীরা আশাশুনির ইটভাটা শ্রমিককে মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার একটি ইটভাটায় নিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে এ অভিযোগ করেন আশাশুনির খাসবাগান গ্রামের মৃত. সালাম মোড়লের স্ত্রী সেলিনা বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বামী সালাম মোড়ল দীর্ঘদিন দীন মজুরির কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। আমাদের ১৪ বছর বয়সী একটি কন্যা ও ৯ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

টানাটানির সংসার কষ্টে চলছিল। এমন সময় খুলনার পাইকগাছার অপরাজী ভবানীপুর গ্রামের মৃত. মত্তাজ গাজীর পুত্র মিল সর্দার সালাম আমার স্বামীকে মোটা টাকা আয় করিয়ে দেওয়ার জন্য শ্রমিক হিসেবে মাগুরার ইটভাটায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। স্বামী তার প্রস্তাবে রাজি হয়ে গত ১১ অক্টোবর ২০২১ তারিখে সোমবার আমার স্বামী মিল সর্দার সালামের সাথে মাগুরা জেলার মোহম্মদপুর থানার নদীয়া ব্রিক্সে যান। মাত্র এক সপ্তাহ পর ১৯ অক্টোবর ২০২১ তারিখ সকালে আমার স্বামী আত্মহত্যা করেছে মর্মে ভাটার সর্দার সালাম আমাদের বাড়িতে খবর দেয়। খবর শুনে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই লাশ স্থানীয় পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।

সে সময় স্থানীয় পুলিশ স্বামীর মৃত্যুর বিষয়টিকে রহস্যজনক মৃত্যু বলে আমাদের অবহিত করেন। এবিষয়ে মোহাম্মদপুর থানায় একটি এজাহার দায়ের করলেও পুলিশ আমাদের এজাহারটি গ্রহণ করেনি। আমার স্বামীর ঋণগ্রস্থ বা পারিবারিক কলহও ছিলো না। কেন তিনি কাজে গিয়ে আত্মহত্যা করবেন। আমাদের দারিদ্রের সংসার হলেও দুটি সন্তানকে নিয়ে শান্তিতে বসবাস করছিলাম। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বেশি উপার্জনের উদ্দেশ্যেই তিনি ইটভাটায় গিয়েছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার স্বামীকে হত্যা করে শুধু আমাকে বিধবা করা হয়নি আমার দুটি সন্তানকে এতিম করা হয়েছে।

একটি সংসারকে পথে বাসানো হয়েছে। আমাদের ধারনা আমার স্বামীকে হত্যার সাথে মিলের সর্দার সালাম, বুধহাটা কাহারপাড়ার ইউনুস সরদারের কন্যা বাবুর্চি রতœা বেগম, নদীয়া বিক্স্রের ম্যানেজার হাসমত আলী, নাইটগার্ড আজগার আলী, সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের রুহুল আমিন এবং খুলনা পাইকগাছা গ্রামের মৃত. ছোবহানের পুত্র রমজান আলী জড়িত। তাদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হলে হত্যার প্রকৃত রহস্য উন্মোচিত হবে। তিনি একজন দরিদ্র অসহায় বিধবা নারী হিসেবে স্বামী হত্যার সাথে জড়িত মিল সর্দার সালামসহ অন্যান্যদের দ্রæত গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।