ঢাকাMonday , 8 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুমিরায় এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


November 8, 2021 10:38 pm
Link Copied!

নাজমুল হক, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ নভেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কলেজের ইংরেজী শিক্ষক মো: সজিব উদ দৌলার পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ শওকত আলী, আল হাজ্ব নেছার আলী, সুকৃতি কুমার রায়, প্রাক্তন শিক্ষক অসিম কুমার দে, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক মুস্তাফিজুর রহমান, পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের অধ্যাপক সাংবাদিক নাজমুল হক, বিদ্যালয়ের শিক্ষক মফিদুল ইসলাম, অপর্ণা দাশ, জাহাঙ্গীর হোসেন, সোনালী ব্যাংক কুমিরা শাখার ম্যানেজার ইকবাল হোসেন । বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে, প্রান্ত মন্ডল, সালমান, শাওন, মোনিশ তাজওয়ার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।