ঢাকাSaturday , 6 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ


November 6, 2021 10:50 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে ৬ নভেম্বর সাম্প্রদায়িকতা বিরোধী দিবসের ডাকে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে শনিবার বিকাল ৪টায় শহরের নাজমুল স্মরণীস্থ পার্টির নিজস্ব কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
পার্টির জেলা সাধারণ সম্পাদক এ্যাড ফাহিমুল হক কিসলুর সঞ্চালনায় কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাস্টার, সম্পাদক মন্ডলীর সদস্য সদর উপজেলা সভাপতি কমরেড স্বপন কুমার শীল প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিনি মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, বাংলাদেশে ২০০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বার বার হামলা, লুটপাট ও অগ্নি সংযোগ হত্যার মত অপরাধ সংঘটিত হলেও বিচার হচ্ছে না। অপরাধীরা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে বার বার এধরনের ন্যাক্কার জনক হামলা ঘটেই চলেছে। সম্প্রতি কুমিল্লার পুজা মÐপের ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে পুজা মÐপ, মন্দির এবং বাড়িঘর ভাংচুর করা হয়েছে।

ওই সব ঘটনার সাথে জড়িতদের দ্রæত বিচার আইনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের দাবি জানান বক্তারা। একই সাথে এ ঘটনাকে কেন্দ্র ভারতের ত্রিপুরা রাজ্যে মসজিদ ও বাড়িঘর ভাংচুর করা হচ্ছে। বক্তারা এরও তীব্র নিন্দা জানান।
বক্তারা আরো বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে হলে অবশ্যই ৭২ এর সংবিধানে ফিরে আসতে হবে। ৭২ এর সংবিধান বাস্তবায়ন ছাড়া মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব নয়। হামলায় ক্ষতিগ্রস্থদের দ্রæত ক্ষতি পূরন দেওয়ার দাবি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।