ঢাকাThursday , 4 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন


November 4, 2021 11:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৯ টায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই শুরু করেন। শেষ হয় বিকেল ৫ টায়।

যাচাই-বাছাইয়ে রতনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে সেলিম হোসেনের বয়স কম হওয়ায় এবং বিষ্ণুপুরের ৬ নন্বর ওয়ার্ডের আশরাফ গাজীর মনোনয়ন ফরমে ত্রæটি থাকায় এ দু’টি মনোনয়নপত্র বাতিল হয়।
যাচাই-বাছাই শেষে নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৮, মেম্বার পদে ৪৬৫ আর সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৪২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
আগামি ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।