ঢাকাWednesday , 3 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা ছাত্র লীগের আয়োজনে জেল হত্যা দিবসের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প অর্পণ


November 3, 2021 10:05 pm
Link Copied!

সাতক্ষীরা জেলা ছাত্র লীগের আয়োজনে ৩রা নভেম্বর জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ছাত্রলীগ। বুধবার বেলা ১১ টায় খুলনা রোড মড়ে বঙ্গবন্ধু ম্যুরালে জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আশিকুর রহমান, পৌর ছাএলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, পৌর ছাএলীগের সাধারণ সম্পাদক তাওহিদ হোসেন, সিটি কলেজের ছাত্র লীগের সাধারণ সম্পদ জুয়েল, কলারেয়া সরকারি কলেজের ছাত্র লীগের সভাপতি মেহেদী হাসান, তালা উপজেলা ছাত্র লীগের যুগ্ন সম্পাদক শাওন আহমেদ, প্রচার সম্পাদক দেবপ্রসাদ পাল, কলারোয়া উপজেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক শামিমুজামান টিপু সহ বিভিন্ন ইউনিটের ছাত্র লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন, জেলহত্যা দিবস বাঙালি জাতির জীবনে এক কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম. মুনসুর আলী, খাদ্য ও ত্রাণ মন্ত্রী এ এইচ. এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।