আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা ছাত্র লীগের অস্থায়ী কার্যালয়ে এ দিবস পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, মরহুম ৪ নেতার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
আশাশুনি উপজেলা ছাত্র লীগের সভাপতি আসমাউল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আলামিন হোসেন, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাজ, যুবলীগ নেতা গাউসুল আজম, মাসুদ রানা, সদর ইউনিয়ন সহ-সভাপতি এমদাদ, শাহারুল, রাফসান, শান্তি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনয়ন ছাত্র লীগের যুগ্ম সম্পাদক সায়মুন ইসলাম তারিক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
