ঢাকাTuesday , 2 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনি খেলায় চন্দনপুর জয়ী


November 2, 2021 10:28 pm
Link Copied!

হাবিবুর রহমান সোহাগ, কেঁড়াগাছি (কলারোয়) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ফুটবল টুর্নামন্টের উদ্বোধনী খেলায় ৩-১ গোলে মহিষাকে হারিয়ে চন্দনপুর জয়লাভ করে। মঙ্গলবার বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের আয়োজনে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন, আলহাজ্ব মীর খায়রুল কবীর, অফিসার ইনচার্জ কলারোয়া থানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত জনাব হাফিজুর রহমান,ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ভূট্রোলাল গাইন,সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, হাই স্কুলের সভাপতি রবিউল আলম মল্লিক, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ইউপি সদস্য মোখলেসুর রহমান, তৌহিদুজজামান প্রমুখ। সভাপতিত্ব করেন ইউপি সদস্য মহিদুল ইসলাম। খেলার শুরুর ৩ মিনিটে চন্দনপুর ফুটবল একাদশ প্লানটি শটে ১টি গোল করে দলকে এগিযয়ে নিয়ে বিরতিতে যায়।

বিরতির পর খেলা শুরুর ১১ মিনিটে চন্দনপুরের ১নম্বর জার্সি পরিহিত খেলোয়ার সাজু একটি গোল করে ব্যবধান বাড়ান ২৩ মিনিটে চন্দনপুরের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আতা আরেকটি গোল করে জয় নিশ্চিত করে ,২৭ মিনিটে চন্দনপুরের আত্মঘাতী গোলে মহিষা একটি গোল পায়। রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৩-১ গোলে জয়লাভ করে চন্দনপুর ফুটবল একাদশ।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন, রাশেদুজ্জামান রাশেদ তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও আবু সাঈদ। ধারাভাষ্যে ছিলেন তৌহিদুজ্জামান। হেমন্তের এই পড়ন্ত বিকেলে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।