ঢাকাMonday , 1 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভার ১নং ওয়ার্ডে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা


November 1, 2021 10:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর থানার আয়োজন সোমবার (১ নভেম্বর) বিকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান। এসময় তিনি বলেন, ‘সারাদেশব্যপী পুলিশের আয়োজনে সম্প্রীতি রক্ষার্থে মতবিনিময় সভা করা হয়েছে। সমাজের অপরাধ শুধু পুলিশ নির্মূল করতে পারবে না। সকলকে ঐক্যবদ্ধভাবে অপরাধ নির্মূলে সহযোগিতা করতে হবে। বিশ্বের ৭২০ কোটি মানুষ সবাই ভিন্ন ভিন্ন ধর্ম বর্ণের।

এখানে সাম্প্রদায়িকতার কোন সুযোগ নেই। ১৯৭১ সালে ও ২০১৩ সালেও মানুষ পরাজিত হয়নি, এখনও হবে না। সাম্প্রদায়িক শক্তি কখনো এককভাবে ক্ষমতায় আসতে পারিনি আর কখনো পারবে না। সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সকল ধর্ম বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন, ইন্সপেক্টর (তদন্ত) বাবুল আকতার, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, কায়ছারুজ্জামান হিমেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সুভাষ সরকার, ভূধর সরকার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।