দেবহাটা প্রতিনিধি: “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই ¯েøাগান কে সামনে রেখে দেবহাটায় জাতীয় যুবদিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকায় দেবহাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবসের আলোচনা সভা এবং চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ। বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ যুব উন্নয়নের প্রশিণার্থীগন উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন অফিসার কুতুবউদ্দিন। অনুষ্ঠান শেষে যুব ঋণের চেক বিতরন করা হয়।
