ঢাকাMonday , 1 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাজীপাড়া মোড়ের মরিয়ম কুঠিরে দুঃসাহসিক চুরি


November 1, 2021 10:52 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া মোড়ের মরিয়ম কুঠিতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কিছু ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যায়।
রোববার বিকাল থেকে সোমবার সকালের মধ্যে যে কোন সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মরিয়ম কুঠির মালিক আইনুল ইসলাম একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মরিয়ম কুঠির দ্বিতীয় তলায় তার ছোট ভাই তরিকুল ইসলাম পরিবার নিয়ে বসবাস করেন। তরিকুল ইসলাম বর্তমানে চিকিৎসাজনিত কারণে ঢাকায় অবস্থান করছেন।

রোববার বিকাল থেকে সোমবার সকালের মধ্যে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে চোরেরা আলমারি তছনছ করে। এসময় তারা আলমারিতে রাখা ২০ থেকে ২৫ হাজার টাকা ও ২ ভরি ওজনের স্বর্ণালংকারসহ কিছু ব্যবহার্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তরিকুল ইসলামের বড় ভাই ও বাড়ির মালিক আইনুল ইসলাম সদর থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।