ঢাকাSunday , 31 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা


October 31, 2021 10:42 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা মাসিক আইন শৃঙ্খলা, চোরাচালান নিরোধ, সন্ত্রস ও নাশকতা, মানব পাচার প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেবহাটা থানার ওসি তদন্ত ফরিদ আহমেদ, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আছাদুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বক্কার গাজী, নওয়াপাড়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, দেবহাটা সরকারী বিবিএমপি হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।