ঢাকাSunday , 31 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় সাংবাদিক জুলফিকার রায়হানের পিতার মৃত্যু


October 31, 2021 9:38 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার তালা প্রতিনিধি ও তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি এম জুলফিকার রায়হানের পিতা আফছার আলী বিশ্বাস (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, তালা উপজেলার জাতপুর গ্রামের আছরোফ আলী বিশ্বাসের বড় ছেলে আফছার আলী বিশ্বাস বয়সের ভারে এবং স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন।

গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন। রবিবার জাতপুর সমকাল স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাজার নামাজে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, ইমাম, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মরহুমের বিদেহী আতœার মাগফিরাত কামনা, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদকসহ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পরিবারের সদস্যরা। এছাড়া বিবৃতি দিয়েছে তালা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ-সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।