ঢাকাSaturday , 30 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে প্রাথমিক সেবা, উদ্ধার ও অনুসন্ধান বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন


October 30, 2021 9:35 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সেবা ও উদ্ধার এবং অনুসন্ধান বিষয়ক ট্রেনিং এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট এর কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা’র চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ট্রেনিং এর উদ্বোধনী বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ পরিচালক এ.এস.এম আক্তার প্রমুখ। প্রাথমিক চিকিৎসা সেবা ও উদ্ধার এবং অনুসন্ধান বিষয়ক ট্রেনিং এর প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার বিডিআরসিএস মো. রফিকুল আলম, মো. মমিনুল হক, আনিছুল ইসলাম ও মো. নেওয়াজ শরিফ। ট্রেনিং এ ৩০ প্রশিক্ষানার্থী অংশ নেয়। এ সময় অফিস সহকারি মো. কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত যুব প্রধান ইলিয়াছ হোসেন, ডেপুটি যুব প্রধান মীর মনোয়ার হোসেনসহ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য এবং প্রশিক্ষণার্থী যুব সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।