ঢাকাFriday , 29 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিক সিরাজুল ইসলামের শাশুড়ির ইন্তেকাল


October 29, 2021 10:48 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সখিপুর প্রতিনিধি সিরাজুল ইসলামের শ্বাশুড়ি সালেহা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মাঝ সখিপুর গ্রামের মৃত সুলতান গাজীর স্ত্রী। শুক্রবার ভোর ৬টার দিকে নিজ বাসভবনে স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৩ ছেলে এক মেয়ে সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে পরকালে পাড়ি জমান। শুক্রবার বাদ জুম্মা মরহুমের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মাঝ সখিপুর মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু হাসান।

এদিকে মরহুমরে জানাযায় হাজির হয়ে শোক ও সমবেদনা জানান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম মন্টু, সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ, ইউপি সদস্য প্রার্থী রফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

সাংবাদিক সিরাজুল ইসলামের শ্বাশুড়ির মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা নিজস্ব প্রতিনিধি মীর খায়রুল আলম, দেবহাটা ব্যুরো আব্দুল কাদের মহিউদ্দীন, দেবহাটা প্রতিনিধি এম,এ মামুন, কুলিয়া প্রতিনিধি রুহুল আমিন, নওয়াপাড়া প্রতিনিধি আবু সাঈদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।