ঢাকাFriday , 29 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজাননগরে ফুটবল মাঠের গ্যালারি উদ্বোধন


October 29, 2021 10:27 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসার ফুটবল মাঠ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মাহমুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম, আতাউল হক দোলন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদউজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সাবেক ছাত্র নেতা নুরুজ্জামান টুটুল, ৬ নং রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল-মামুন, রমজাননগর ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে ফুটবল মাঠ প্রাঙ্গণে জারি গান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মোঃ ফারুক হোসেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।