ঢাকাFriday , 29 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চিনেডাঙ্গা আহ্ছানিয়া মিশনে ঈদে মিলাদুনবী (স:)পালন


October 29, 2021 10:36 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার চিনেডাঙ্গা আহ্ছানিয়া মিশনে ঈদে মিলাদুনবী (সঃ) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব হতে মিশন চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিশনের সভাপতি সফিকুল ইসলামের সরদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন-অর রশিদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা মুফতি আলহাজ্ব কামরুজ্জামান।

২য় বক্তার বক্তব্য রাখেন চিনেডাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা মোসারাফ হোসেন। ৩য় বক্তা ছিলেন বন্দকাটি সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী মাওলানা ওবায়দুল্লাহ মান্নান।
ওয়াজ মাহফিলে ইসলামি সংগীত পরিবেশনা করেন মিশনের সহ-সভাপতি রফিকুল ইসলাম সরদার।
সেখানে উপস্থিত ছিলেন মিশনের অর্থ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামসহ বিভিন্ন এলাকা থেকে আগাত ধর্মপ্রাণ মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।