ঢাকাWednesday , 27 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগ মনোনীত প্রাথী আসাদুল ইসলাম


October 27, 2021 11:04 pm
Link Copied!

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: কুলিয়া ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারমান প্রাথী আসাদুল ইসলাম। বুধবার সকাল ১১টার সময় উৎসবমুখর পরিবেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এসময় কুলিয়ার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব নুরুল মমিন, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফাকুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মজনুর রহমান, দেবহাটা উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলামসহ আওয়ামী লীগ সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা শতশত মানুষ উপস্থিত ছিলেন।

এসময় নৌকার প্রাথী আসাদুল ইসলাম বলেন, কোন অযোগ্য ব্যক্তিকে জননেত্রী শেখ হাসিনা নৌকা তুলে দেননি। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার শরীরে আওয়ামী লীগের রক্ত। আমি যোগ্য বলেই জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমি নৌকার মাঝি হিসাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাব। কুলিয়া ইউনিয়নের মানুষ আমাকেই চাই। আমি ইউনিয়নবাসীকে একটি মডেল ইউনিয়ন উপহার দিবো। প্রতিদিন শত শত মানুষ তার সাথে দেখা করার জন্য আসছে। অন্যদিকে আসাদুল ইসলাম নৌকার মাঝি হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।