ঢাকাTuesday , 26 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সীগঞ্জে কাঁকড়া প্রকল্পে বিষ প্রয়োগে তিন লক্ষ টাকার ক্ষতি


October 26, 2021 10:19 pm
Link Copied!

জি এম মাছুম বিল্লাহ: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামে রাশিদুলের কাঁকড়া প্রকল্পে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। প্রকল্প মালিক রাশিদুল ইসলামের দাবি পূর্ব শত্রুতার জের ধরে তাকে নিঃস্ব করার উদ্দেশ্য নিয়ে রাতের আধাঁরে বিষ দিয়ে প্রায় তিনলক্ষ টাকার কাঁকড়া ও মাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে রাশিদুল ইসলাম কাকঁড়া প্রকল্পের ক্রয়-বিক্রয় ও নতুন কাঁকড়া ছাড়ার পর বাড়িতে যায়। সারাদিন সে প্রকল্পে আসে না। সেদিনও তাই ঘটেছে।

রাশিদুল ইসলাম জানান,২৫শে অক্টোবর (রবিবার) গভীর রাতে কে বা কারা আমার প্রজেক্টে বিষ দেয়। বিকালে কর্মচারী প্রজেক্টে গেলে সে দেখে কাঁকড়া ও মাছ মারা যাচ্ছে। সে আমাকে সংবাদ দিলে প্রজেক্টে গিয়ে দেখি কাঁকড়া ও মাছ মারা যাচ্ছে প্রজেক্টের ভিতরে বিষের বোতল ভাসছে তখন আমি বুঝতে পারি প্রজেক্টে কে বা কারা বিষ দিয়েছে। তবে কে বা কাহারা বিষ দিয়েছে এ বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।