পাটকেলঘাট (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মো: আরশাদ আলীর অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফারের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফকির আহমাদ শাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওমুসলিম মাও. অলিয়ুর রহমান, কলেজ গর্ভনিং বডির সদস্য সহসীন আলী ও অধ্যাপিক পাল শুভাশিষ, সুব্রত কুমার দাশ, কলেজের অধ্যাপক আব্দুল মালেক শেখ, সম আতিয়ার রহমান, কাজী সুজায়েত আল, আব্দুল গফুর, সরদার রফিকুল ইসলাম, আব্দুস সোবহান, আহলাল চন্দ্র ঘোষ, মো: নাজমুল হক, শামীমা ইয়াসমীন, মরহুম আরশাদ আলীর স্ত্রী কোহিনুর বেগম, শ্যালক শেখ সেলিম, মোরহুমের একমাত্র পুত্র শামী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
