ঢাকাTuesday , 26 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধলবাড়িয়ায় আওয়ামী লীগের মনোনয়ন গাজী শওকাতের শোভাযাত্রা


October 26, 2021 10:44 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে গাজী শওকাত হোসেনকে পূণরায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোটর শোভাযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে শত শত মোটর সাইকেলে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ কালিগঞ্জের বঙ্গবন্ধু ম্যুরালে উপস্থিত হয়ে জাতির পিতার পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে মোটারসাইকেল র‌্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণসহ বিভিন্ন পথ সভায় মিলিত হয়।
এসব সভায় নৌকার মাঝি গাজী শওকাত হোসেন বলেন, আমি দ্বিতীয় বারের মত আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ। আমি সকলের কাছে অনুরোধ করবো সকল ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে নৌকাকে বিজয়ী করুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান, সাবেক সভাপতি জাবেদ আল নাহিয়ান হৃদয়সহ সর্বস্তরের জনগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।