ঢাকাTuesday , 26 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুশুলিয়া হবে মডেল ইউনিয়ন: নৌকার মাঝি কাশেম


October 26, 2021 10:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: আমি সারাজীবন সততার সাথে বেঁচে থাকতে চাই। মানুষের ভালোবাসা নিয়ে জনসেবার মাধ্যমে নিজেকে উজাড় করে দিতে চাই। কুশুলিয়া ইউনিয়ন পরিষদকে দালালমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। জনগণ সকল ক্ষমতার উৎস। আপনারা আমাকে সুযোগ দিন। আগামি ২৮ নভেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।

সোমবার রাত ৮ টার দিকে কালিগঞ্জের গোবিন্দপুর আদর্শ যুব সংঘ কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে কুশুলিয়ার নৌকার মাঝি শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি জনগণের খাদেম হয়ে থাকতে চাই। কুশুলিয়া ইউনিয়নের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শক্তিশালী করে সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবো। জনগণের কাঙ্খিত সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিয়ে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগসহ সর্বস্তরের জনগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।