ঢাকাMonday , 25 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে হামলা-সংঘর্ষে আহত তিন বসত ঘর ভাঙচুর ও লুট পাটের অভিযোগ


October 25, 2021 10:07 pm
Link Copied!

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন জখম হয়েছে। আহতদেরকে প্রথমে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও মাথায মারাত্মক জখম প্রাপ্ত রায়হানকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এসময় বসত ঘর, ব্যবসা প্রতিষ্ঠান
(পল্ট্রি খামার) ভাঙচুর ও লুট পাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টার দিকে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামে।

সরেজমিন ঘুরে স্থানীয় ও ঘটনায় আহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে এবং থানায় লিখিত এজাহার সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বহুদিন থেকে মৃত রিয়াজ উদ্দীন সরদারের পুত্র কাশেম আলী গং এর সাথে প্রতিবেশি মৃত জলিল সরদারের পুত্র গোলাম মোস্তফা গং এর বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গোলাম মোস্তফা, কফিল উদ্দীন, রাজু সরদার ও শিমুল সরদার সহ আরও ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমি জবর দখলের উদ্দেশ্যে কাশেম আলীর বসত বাড়িতে হামলা চালায়। এসময় তাদেরকে বাধা দিলে তারা কাশেম আলীর ভাই রায়হানের মাথার সামান্য নিচে কপালে চাইনিজ কুড়ালের কোপ মেরে মারাত্মক জখম করে। কাশেম আলী ও তার মা তাদের ভাই ও ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও উপযুক্ত পুরি মারধর করে। স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে আসলে দেশীয় অস্ত্রে সজ্জিত দূর্বত্তরা তাদের বসত ঘর, পল্ট্রি খামার ভাংচুরসহ লুটপাট করে পরবর্তীতে হত্যার হুমকি দিয়ে ঘটনা স্থান ত্যাগ করে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এঘটনয় আহত কাশেম আলী। কাশেম আলী আরও জানান, ইতিপূর্বে মোস্তাফা গং এর বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি জবর দখলসহ একাধিক দুর্নীতির অভিযোগ আছে।
জানাগেছে, এ ঘটনায় প্রতিপক্ষের গোলাম মোস্তফা আহত হয়ে সাতক্ষীরা সদরে চিকিৎসাধীন আছে।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির প্রতিবেদককে জানান, এ বিষয়ে আহত পরিবারের সদস্যদের থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।