ঢাকাSunday , 24 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মডেল মসজিদ নির্মাণে ডা. আবুল কালাম বাবলার ৪৬শতক জমি দান করার ঘোষনা


October 24, 2021 10:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের সাথে ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট নাগরিক সেবা নিয়ে মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় উপ-পরিচালকের কার্যালয়ে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি কর্তৃক উত্থাপিত নাগরিক সেবার সুবিধা ও অসুবিধা নিয়ে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপ-পরিচালক আবুল কালাম আজাদ। মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা ও উপজেলা মডেল মসজিদ নির্মাণ সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, সাতক্ষীরা জেলা মডেল মসজিদ নির্মাণের জন্য আজো জায়গা নির্ধারণ করা সম্ভব হয়নি। সরকারের নির্দেশনা অনুযায়ী খাস জমিতে অথবা দানের জমিতে জেলা মডেল মসজিদ নির্মাণ করতে হবে। এজন্য আমরা খাস জমি খুঁজছি।

সাতক্ষীরা সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ দ্রæত শুরু হবে। এছাড়া দেবহাটা উপজেলার মডেল মসজিদ নির্মাণ কাজ ঠিকাদারের অনিয়ম-দুর্নীতির কারণে নির্মাণ কাজ বন্ধ আছে এবং আশাশুনি উপজেলা মডেল মসজিদ নির্মাণ করতে নদী থেকে বালি তুলতে না দেওয়ার কারণে নির্মাণ কাজ বন্ধ আছে। আশাশুনি ও দেবহাটা উপজেলা এবং জেলার মডেল মসজিদ নির্মাণের ব্যাপারে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদে পাঠাগার খোলা, ইসলামি সংস্কৃতি প্রতিযোগিতা, হাজি প্রশিক্ষণ, বই বিক্রয় কেন্দ্র, মসজিদে গণশিক্ষা প্রকল্প, লাইব্রেরী, যাকাত বিতরণ, ঈমামদের বিনা লাভে ঋণ দেওয়া, ঈমাম বাছাই, ইসলামী মিশন ইত্যাদি কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন।’

মতবিনিময় সভায় জেলার মডেল মসজিদ নির্মাণ করতে জমির সমস্যার কথা শুনে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের কথার প্রেক্ষিতে তাৎক্ষণিক আল্লাহর ঘর মসজিদ নির্মাণে মহান আল্লাহর রাস্তায় ৪৬শতক জমি দান করার ঘোষণা দেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা। তিনি শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের পাশে বাইপাস সড়কের নিকটে তার ৪৬শতক জমি সাতক্ষীরা জেলা মডেল মসজিদ নির্মাণে দেবেন বলে জানিয়েছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, কোষাধ্যক্ষ ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সিদ্দীকি, মো. আশরাফ উদ্দিন, ডা. মো. আমিরুল ইসলাম মুকুল, আবুল কালাম, নাসির উদ্দিন সুলতান, খুরশীদ জাহান শীলা প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন : সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের সাথে ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট নাগরিক সেবা নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি.এম নুর ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।