ঢাকাFriday , 22 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যা-দরগাহপুর সড়ক জরুরী সংস্কারের দাবিতে মানববন্ধন


October 22, 2021 10:15 pm
Link Copied!

গোলাম মোস্তফা, আশাশুনি: আশাশুনির কুল্যা টু দরগাহপুর সড়কের কুল্যা অংশে জরুরী সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বিকালে কুল্যার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
কুল্যা ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দৈনিক সাতনদী সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিকাঈল হোসেন, কুল্যার মোড় মসজিদের সভাপতি আইয়ুব আলি প্রমুখ।
বক্তাগণ বলেন, অতিবৃষ্টি ও অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক চলাচলসহ দীর্ঘদিন সড়কটি সংস্কার না করায় সড়কের কুল্যার মোড় হতে আরার কাদাকাটি পর্যন্ত অংশে বড় বড় খানা খন্দকের সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়ক দিয়ে যানবাহন চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতি নিয়ন সড়কে দুর্ঘটনা ঘটে থাকে। যানজটের কারণে পথচারী ও যাত্রীদেরকে দীর্ঘ সময় নষ্ট করতে হচ্ছে।

বাধ্য হয়ে সাতক্ষীরা টু দরগাহপুর যাত্রীবাহী মিনিবাস চলাচল বন্দ হয়ে গেছে। আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ পার্শ্ববর্তী পাইকগাছা, তালা, কয়রা উপজেলার মানুষ সড়কের দুর্গতির কারণে চরম বিপাকে পড়েছেন। আশাশুনিসহ দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার অনেক মানুষ ভিতর পথে কম সময়ে খুলনা ও যশোরে যাতায়াত করে থাকেন। সে পথও এখন রুদ্ধ হতে বসেছে। এখনই সংস্কার কাজ না করা হলে মানুষের ভোগান্তির অন্ত থাকবে না। এজন্য এলজিইডি এর জরুরী রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় কুল্যা ইউনিয়নের কুল্যা মোড় হতে আরার কাদাকাটি পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি জানান বক্তা গণ সহ এলাকার সর্বস্তরের মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।