ঢাকাThursday , 21 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সড়ক দূর্ঘটনায় খাজরার মৎস্য ব্যবসায়ী নিহত


October 21, 2021 10:40 pm
Link Copied!

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের খাজরা গ্রামের মৎস্য ব্যবসায়ী খলিল গাজী মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন ড্রাইভার মোবারক সরদার।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে খাজরা মৎস্য আড়ত থেকে মাছ কিনে বিক্রি করে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। নিহত খলিল গাজী খাজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত মকবুল গাজীর পুত্র। মৃত্যুকালে রেখে মৃত্যুকালে ১ স্ত্রী ৩কন্যা ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ড্রাইভার মোবারক সরদার জানান,আমরা মহেশ^রকাটি থেকে মাছ বিক্রি করে ফেরার পথে আশাশুনি-বড়দল সড়কের গোয়ালডাঙ্গার ফকরাবাদ ঈদগাহ সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা গাড়ী ক্রস করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। মটর সাইকেল থেকে খলিল গাজী ছিটকে পড়ে পাশের সাইড ওয়ালে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

এঘটনায় মটর ড্রাইভার মোবারক সরদারও মারাত্বক জখম হয়ে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে বলে জানা যায়।
দুপুরে নিহত খলিল গাজীর মরদেহ খাজরা বাজারে নিয়ে আসলে মৎস্য ব্যবসায়ী, স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। বিকালে নিহতের পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।