ঢাকাThursday , 21 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না: ওসি মোস্তফা


October 21, 2021 10:16 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভায় এসব কথা বলেন থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা।

এ সময় তিনি আরও বলেন, কুমিল্লা থেকে শুরুর পর গত পাঁচ দিনে সারাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় ৭১টি মামলা হয়েছে। এসব মামলায় আটক করা হয়েছে ৪৫০ জনকে। কালিগঞ্জের মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পরিপূরক। তাই গেল দুর্গা পূজায় এই উপজেলায় কোন প্রকার সাম্প্রদায়িক সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে হিন্দুধর্মাবলম্বী মানুষ হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছে।
আমি আশা করবো যেভাবে হিন্দু-মুসলমান একত্রে শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছে তেমনি প্রতিটি উৎসব উদযাপনে একে অপরে মিলেমিশে পালন করবে।

কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপ- পরিদর্শক ওহিদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আহমেদ সুরুজ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাফিয়া পারভীন, কৃষ্ণনগর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সভাপতি গ্রাম ডাক্তার দীপক কুমার হালদার, সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ, জয়নগর আমিনিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা নুরুজ্জামান হাবিবি, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, নবযুগ শিক্ষা সোপান স্কুলের শিক্ষক মাওলানা ইউসুফ আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিট পুলিশিং কার্যক্রম ও বিট পুলিশিং কার্যালয় পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।