আশাশুনি প্রতিনিধি: আশাশুনির শ্রীউলা ইউনিয়নের অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ মেশিন বিতরণ করা হয়।
২০২০-২০২১ অর্থ বছরে এডিপি এর অর্থে শ্রীউলা ইউনিয়নের ২৪ জন অসহায় দুস্থ মহিলাকে এশটি করে বাটার ফ্লাই সেলাই মেশিন সেট প্রদান করা হয়। মেশিন বিতরণ উদ্বোধন করেন, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এসময় ইউপি সদস্য ইয়াসিন আলি ও সাবেক ইউপি সদস্য কামরুল হুদা মিলন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
