ঢাকাSaturday , 16 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরা স্থলবন্দরে সিএ্যান্ডএফ কর্মচারী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত


October 16, 2021 10:46 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অনুষ্ঠিত হলো “ভোমরা সিএ্যান্ডএফ এজেন্টস কর্মচারী এসোসিয়েশন নির্বাচন। ত্রিবার্ষিক এই নির্বাচনে সভাপতি পদে পরিতোষ ঘোষ ও দেলোয়ার হোসেন প্রতিদ্ব›দ্বীতা করছেন। অপরদিকে সাধারন সম্পাদক পদে নাজমুল আলম মিলন ও সাইফুল ইসলাম প্রতিদ্ব›দ্বীতায় নেমেছেন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাহী কমিটি ১৩টি পদের মধ্যে একটি যুগ্ন সাধারন সম্পাদক পদে মিজানুর রহমান বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। অপর ১২টি পদে লড়ছেন আরও ২৭ জন।
শনিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ ও নিরাপত্তারক্ষীরা আইনশৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। নির্বাচনে ৮৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
কর্মচারীরা জানান, শান্তিপূর্ন পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গননা শেষে এর ফলাফল পাওয়া যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।