ঢাকাSaturday , 16 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় কবি গান পরিবেশন


October 16, 2021 9:57 pm
Link Copied!

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খাজরা বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্য কবি গান। বাগেরহাটের দিপংকর সরকার ও খুলনার শ্যামাপদ সরকার এ কবি গানে অংশ নেন। শনিবার (১৬ অক্টোবর) বিকালে খাজরা বাজার দুর্গা পূজা উদযাপন কমিটির আয়োজনে ও দুর্গা পূজা উদযাপন যুব কমিটির সহযোগিতায় দুর্গা মন্দির সংলগ্ন বটতলায় কবি গান অনুষ্ঠিত হয়।

বটবৃক্ষের নীচে বানানো মঞ্চে দুই কবিয়ালের বাক-বিতন্ডা আর তর্ক-বিতর্ক চলে বিকাল থেকে রাত অবধী। মন্ত্র মুগ্ধের মত শ্রোতাগন এ কবি গান উপভোগ করেন। কবিয়ালরা জানান এ এলাকার মানুষদের বিনোদনের একটি বড় মাধ্যম ছিল কবি,জারি,সারি গান। তার মধ্যে কবি গান ছিল অন্যতম। কালের বিবর্তনে এবং আধুনিকতার বেড়াজালে পড়ে এসব গানের শ্রোতাও যেমন একদিকে কমে গেছে অন্য দিকে আমাদের মত গায়কও কমে গেছে।

আয়োজক কমিটির সভাপতি শিবপদ মন্ডল,বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, প্রদীপ কুমার চক্রবর্তী,প্রোফেসর হিরণ¥য় মন্ডল,বিকাশ মন্ডল,ঠাকুর দাশ,তারক চন্দ্র,শিব মন্ডল,উত্তম কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল জানান কবি গানের এ দৃশ্য এখন শুধুই কাল্পনিক। কিন্তু শিকড় সন্ধানী কিছু মানুষ এ কবি গানকে খুজে বেড়ান মনের অজান্তে। রাতে,দিনে,আলো,আধারে কবিয়ালদের তাত্তি¡ক যুক্তি তর্ক শুনতে জড়ো হন হাজারো নারী-পুরুষ।
এ দিন খাজরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য শ্রোতা আসেন এ কবি গান শুনতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।