ঢাকাFriday , 15 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুমিল্লায় ঘটনার প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ মিছিল


October 15, 2021 10:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লায় পূজা মন্ডপে পবিত্র কুরআন অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে পারুলিয়া কেন্দ্রীয় সেড মসজিদ থেকে একটি মিছিল বের হয়। পরে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা সমাবেশে যোগ দেয়। মিছিলটি পারুলিয়া, সখিপুর, ধোপাডাঙ্গা এলাকা প্রদক্ষিণ শেষে পারুলিয়া আবু রায়হান চত্বরে মিলিত হয়।

পরে আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সেড মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমান, মদিনা মসজিদের ইমাম কারী ফজলুল হক আমিনী, মাওলানা গোলাম সরওয়ার হাবিবী, খেজুরবাড়িয়া জামে মসজিদের ইমাম মুফতি হারুনুর রশিদ হাবিবী, বাইতুল ফালাহ মসজিদের ইমাম হোসাইন, সখিপুর বাজার মসজিদের ইমাম হাফেজ কামরুল ইসলাম, বাইতুন্নুর জামে মসজিদের ইমাম নাসির বিন মিজান প্রমুখ। এসময় বক্তরা ঐ ঘঁনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। একই সাথে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর কেউ আঘাত না করে সে জন্য সকলের অনুরোধ জানান। বক্তরা আরো বলেন, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ মহাগ্রন্থ আল কুরআনের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র বা অসম্মান মেনে নেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।