ঢাকাThursday , 14 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি


October 14, 2021 10:20 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ: শারদীয় দুর্গাপূজা ২০২১ উপলক্ষে মহানবমীতে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সদরের কুশখালী সার্বজনীন পূজা মন্দিরসহ সদরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন এবং দুর্গা মন্দিরে আগত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এসময় এমপি রবি বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আগত ভক্তবৃন্দের সাথে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কুশখালী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. তাজউল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, মো. নুর মনোয়ারসহ দলীয় ও সনাতন ধর্মলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।