ডেস্ক রিপোর্ট : পদ্মা সেতু দেখে বাড়ি ফেরার পথে বাগেরহাটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক পালিয়ে গেছে।
নিহতরা হলেন- কলেজ শিক্ষক সাতক্ষীরার জেলা সদরের লুৎফর রহমানের ছেলে ও সাতক্ষীরা সিটি কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক আব্দুল কাদের (৬০) এবং একই জেলার কদমতলা কাশিমপুর গ্রামের ওমর আলী সরদারের ছেলে সাতক্ষীরা সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রধান (অবসরপ্রাপ্ত) আব্দুল সাত্তার সরদার (৬৫)।
মাদরাসাঘাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান জানান, গোপালগঞ্জের দিক থেকে একটি মোটরসাইকেল যোগে দুজন খুলনার দিকে যাচ্ছিলেন। ফকিরহাটের বৈলতলী এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে পিছন দিক ধেকে ট্রাক অথবা বাস তাদেরকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মোটারসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
