ঢাকাThursday , 14 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য সাফিয়া পারভীন’র পুজা মন্ডপ পরিদর্শন


October 14, 2021 11:02 pm
Link Copied!

জামাল উদ্দিন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাফিয়া পারভীন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় প্রায় ৫ শতাধিক মটরসাইকেলসহ শোভাযাত্রার মাধ্যমে কর্মী সমর্থকদের নিয়ে পূজামন্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শারদীয় দুর্গা উৎসবে মতবিনিময় করেন।এসময় তিনি পূজা মন্ডপগুলোতে ব্যক্তিগতভাবে প্রণামি প্রদান করেন।

এসময় তার সাথে সফরসঙ্গী হিসাবে ছিলেন কৃষ্ণনগর ইউপি সদস্য নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জবেদ আলী, আফসার আলীসহ শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিকাল ৫ টায় বিষ্ণপুর ইউনিয়নের কোমরপুর সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কোমরপুর সার্বজনীন পূজামন্ডপ কমিটির সভাপতি বিধান দত্ত ও সাধারণ সম্পাদক তাপস কর্মকার সহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ।

সন্ধ্যা ৬ টায় কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী সার্বজনীন দুর্গা পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন নেঙ্গী পূজা মন্ডপ কমিটির সভাপতি সরোজ কুমার সরকার ও সাধারণ সম্পাদক সুধীর কৃষ্ণ মন্ডলসহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ। সন্ধ্যা সাড়ে ৬ টায় কৃষ্ণনগর সার্বজনীন দুর্গা পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পূজামন্ডপ কমিটির সভাপতি দীপক কুমার হালদার ও সাধারণ সম্পাদক ডাঃ সুশান্ত কুমার ঘোষসহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, করোনার প্রভাব থাকলেও শারদীয় দুর্গা উৎসবে আনন্দের কমতি নেই সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। সামাজিক দূরত্ব বজায় রেখে কোনরুপ বাঁধা বিপত্তি ছাড়াই শারদীয় দুর্গা পূজা উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।