ঢাকাWednesday , 13 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহাষ্টমীতে সদরের বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও এমপি রবির শারদীয় শুভেচ্ছা বিনিময়


October 13, 2021 10:10 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ: শারদীয় দুর্গাপূজা ২০২১ উপলক্ষে মহাষ্টমীতে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা থেকে সদরের নারকেলতলা কাটিয়া সার্বজনীন পূজা মন্দির, সুলতানপুর সাহা পাড়া সার্বজনীন পূজা মন্দির, রসুলপুর সার্বজনীন পূজা মন্দির, কুকরালী বারুই পাড়া সার্বজনীন পূজা মন্দিরসহ সদরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন দুর্গা মন্দিরে আগত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এসময় এমপি রবি বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আগত ভক্তবৃন্দের সাথে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন।

বসেময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলার শেখ শফিক-উদ-দৌলা সাগর, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলার কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলার শেখ আনোয়ার হোসেন মিলনৈ, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলার মারুফ, পৌরসভার মহিলা কাউন্সিলার অনিমা রানী মন্ডল, কাটিয়া পূজা মন্দিরের সভাপতি গৌর দত্ত, দীনবন্ধু মিত্র, প্রভাষক এম সুশান্ত, মনোরঞ্জন কর্মকার মন্টু, উপসহকারি কৃষি অফিসার কিরন্ময় সরকার, রসুলপুর পূজা মন্দির কমিটির সমীর কুমার বসুসহ দলীয় ও সনাতন ধর্মলম্বী গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।