ডেস্ক রিপোর্ট : ‘বিকিরণ ৮৬’ বন্ধুদের জন্য হার্টের চিকিৎসা সহায়তা দিয়েছেন বন্ধু ডা. কাজল কুমার কর্মকার। ‘বিকিরণ ৮৬’ সাতক্ষীরা জেলার ১৯৮৬ সালের এসএসসি শিক্ষার্থীদের একটি সংগঠন। বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের সভাপতি নওশাদ আলম লিপনের সভাপতিত্বে আলোচনা ও বন্ধুদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে অনুষ্ঠিত আলোচনা ও চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘বিকিরণ ৮৬’ সংগঠনের সহ সভাপতি জাকির হোসেন রিপন, চেম্বারের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান, ডা. কাজল কুমার কর্মকার প্রমুখ। পরবর্তীতে বন্ধু ডা. কাজল কুমার কর্মকার উপস্থিত বন্ধুদের চিকিৎসা সহায়তা প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
