ঢাকাMonday , 11 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মহিলা বিষয়ক অফিসের চেক বিতরণ


October 11, 2021 11:08 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রকল্পের ভাতভোগী ও মহিলা সমিতির চেক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক মিজানুর রহমান, অফিস সহকারী দিপুয়ার রহমান, প্রশিক্ষক বিলকিস পারভীন।

এসময় উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আই জি এ) প্রশিক্ষণ প্রকল্পের ৫০জন প্রশিক্ষণার্থীকে ১২হাজার টাকা হারে প্রদান করা হয়। একই সাথে ৫টি নিবন্ধিত সেচ্ছাসেবী মহিলা সমিতিকে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।