আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (কাম সাইক্লোন শেল্টার) এর প্রধান শিক্ষক রাহাজ্জাহান আলীর বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। স্কুলের শিশু শ্রেণির ছাত্রীর পিতা বাদী হয়ে তার শিশু কন্যার সাথে অশ্লীল ও অনৈতিক কর্মের অভিযোগ এনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা (নং ৬) রুজু করেছেন। পুলিশ মামলা রুজুর পর আসামি গ্রেফতার ও ঘটনা তদন্তে মাঠে নেমেছেন।
প্রধান শিক্ষক রাহাজ্জাহান ওস্কুল সংশ্লিষ্ট কয়েকজন জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ পূর্ব পরিকল্পিত। স্কুলের নিচের ফ্লোরে ও ২য় তলা গ্রীল না থাকার সুযোগে প্রতিদিন সকাল, বিকাল সন্ধ্যা ও রাতে তাস খেলা ও মাদকসেবীদের আড্ডা বসে থাকে। এমনকি স্কুল চলাকালীন সময়েও মানুষের আড্ডা চলাফেরার কারণে স্কুলের
পরিবেশ নষ্ট হয়ে থাকে। এসব বন্দের চেষ্টা করায়, গ্রিলের ব্যবস্থার জন্যকাজ করা এবং ইটভাটা কেন্দ্রিক বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে তাকে মিথ্যা ঘটনায় জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে তিনি বাদী করেন।
