ঢাকাSunday , 10 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন


October 10, 2021 10:55 pm
Link Copied!

তালা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে মানবিক সংগঠন- তালা বøাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হয়েছে। রোববার (১০ অক্টোবর) সকালে তালা ব্লাড ব্যাংকের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী’র র‌্যালি অনুষ্ঠিত হয়। উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, তালা ব্লাড ব্যাংকের অ্যাডমিন অসিম কুমার রায়। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য সাংবদিক মীর জাকির হোসেন ও খলিলনগর ইউনিয়ন পরিষদ সদস্য প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

বøাড ব্যাংকের স্বেচ্ছাসেবক শেখ নজরুল ইসলাম’র পরিচালনায় অন্যান্যের মধ্যে তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, ব্লাড ব্যাংকের সদস্য আব্দুল্লাহ আল মামুন সৈকত, মফিজুল ইসলাম ইমন, সৌমেন মজুমদার, অমিত বিশ্বাস, সুকান্ত মোহন বাপ্পা, সাইদ সম্রাট অর্ঘ্য ঘোষ প্রমুখ বক্তৃতা করেন। সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী পালনে অতিথিরা কেক কাটেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।