ঢাকাSaturday , 9 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনাসভা


October 9, 2021 10:55 pm
Link Copied!

“জীবন বাঁচাতে তামাক ছাড়ি, তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করি” প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১২টায় সাতক্ষীরা সিভিল কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসার ডাঃ মোঃ হুসাইন শাফায়াত।

বাংলাদেশ তামাক বিরোধী জোট(বাটা),সিমান্ত উন্নয়ন ফাউন্ডেশন,সুন্দরবন ফাউন্ডেশন, প্রভা সংস্থা, মিডা, নারী কন্ঠ, উদ্দিপ্ত মহিলা উন্নয়ন সংস্থা,সবুজ ফাউন্ডেশন,মৌমাছি’র যৌথ আয়োজনে সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাকিলা ইয়াসমিন মেরি, সাতক্ষীরা বাটা’র সদস্য সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, মৌমাছি সংস্থার সুশান্ত মল্লিক, মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস, উদ্দিপ্ত মহিলা উন্নয়ন সংস্থার দিলিপ চন্দ্র দাস প্রমুখ।
এসময় বক্তারা তামাক মুক্ত দেশ গড়তে সকলকে তামাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।