ঢাকাThursday , 7 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় পুলিশ সদস্য মোস্তফা আজম’র বিদায় সংবর্ধনা


October 7, 2021 10:35 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানার পুলিশ সদস্য (কনস্টেবল) মোস্তফা আজমের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৪টায় থানার হলরুমে জাকজমকপূর্ন পরিবেশে মোস্তফা আজমকে বিদায় জানানো হয়। অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম জামিল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ। অনুষ্ঠানে থানার সেকেন্ড অফিসার এসআই মোবাশ্বের, এসআই নূর মোহাম্মদ মোস্তফা, এসআই মিজানুর রহমান, এসআই আশিক রায়হান, এসআই হাফিজুর রহমান, এএসআই সুজিত, এসআই মোজাম্মেল, এএসআই ফেরদৌস সহ থানার সকল পুলিশ সদস্যরা আবেগঘন পরিবেশে অবসরপ্রাপ্ত মোস্তফা আজমকে বিদায় জানান। পরে রং বে-রংয়ের বেলুন ও ফুলে ফুলে সাজানো থানা পুলিশের গাড়ীতে চড়িয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোস্তফা আজমকে তার বাড়ীতে পৌঁছে দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।